• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ী

প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পি.এম.
প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন।ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামরাম সেন এলাকায় জাপানী প্রবাসী ড. জহির উদ্দিনে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত রহমানিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বর্ণাঢ্য আয়োজনে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আতাউর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ সভাপতি শহিদুল ইসলাম, জমিদাতা নুর উদ্দিন, বাবলুর রশিদ, রিজিয়া বেগম, রিয়াজুল, এমদাদুল, ফাতেমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ।

প্রবাসীর অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন।

জানা গেছে, ওই এলাকার মুসল্লিরা ত্রিপল মোড়ানো একটি জরাজীর্ণ ঘরে নামাজ আদায় করতেন। বিষয়টি স্থানীয় সাব্বির রহমানের মাধ্যমে জানতে পেরে ড. জহির উদ্দিন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

এলাকাবাসী এই মহতী উদ্যোগের জন্য ড. জহির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব
রাজশাহী-৪ আসনে বিএনপির পরাজয়ের কারণ দলীয় লোকের প্রতারণা
রাজশাহী-৪ আসনে বিএনপির পরাজয়ের কারণ দলীয় লোকের প্রতারণা
আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী পালন
দৌলতপুর আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী পালন