• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ঘাতক ট্রাক চালক গ্রেফতার তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি ঢাকা-১৮: প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌজন্য সাক্ষাৎ, জাহাঙ্গীরকে অভিনন্দন রনির সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান ঢাকা-১০ আসনের তরুণদের প্রত্যাশা: মন্ত্রিসভায় দেখতে চান রবিউলকে ইউরোপজুড়ে ইসরায়েলবিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক মন্ত্রিসভা কেমন হবে, জানালেন মেজর হাফিজ হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ এই বিজয় সকল বাংলাদেশীদের: অপর্ণা রায় দাস

নেত্রকোণায় ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

নেত্রকোণা প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পি.এম.
নেত্রকোণায় ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকায় কেন্দুয়া-নেত্রকোণাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানকারী দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে জিপারযুক্ত নীল রঙের একটি পলি প্যাকেটে ১০০ পিস এবং সাদা পলিথিন ব্যাগের ভেতরে জিপারযুক্ত সাদা প্যাকেটে আরও ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম। অধিদপ্তর জানায়, এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আটককৃতরা হলেন— মো. কামরুল ইসলাম (৪৮), পিতা: মৃত আব্দুল হেকিম এবং নাসরিন সুলতানা (৩৫), স্বামী: মো. কামরুল ইসলাম। তাদের বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকায়।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
ভোটকেন্দ্রে জন্ম, শিশুর নাম রাখা হলো বেগম খালেদা জিয়া
ভোটকেন্দ্রে জন্ম, শিশুর নাম রাখা হলো বেগম খালেদা জিয়া