• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ঘাতক ট্রাক চালক গ্রেপ্তার তিন আসনে ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি ঢাকা-১৮: প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌজন্য সাক্ষাৎ, জাহাঙ্গীরকে অভিনন্দন রনির সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান ঢাকা-১০ আসনের তরুণদের প্রত্যাশা: মন্ত্রিসভায় দেখতে চান রবিউলকে ইউরোপজুড়ে ইসরায়েলবিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক মন্ত্রিসভা কেমন হবে, জানালেন মেজর হাফিজ হান্নান মাসুদ-আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে: নাসির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ এই বিজয় সকল বাংলাদেশীদের: অপর্ণা রায় দাস

টাঙ্গাইল-৬ আসন

এমপি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত মোঃ রবিউল আওয়াল লাভলু বলেছেন, আমার নির্বাচনি এলাকায় এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা বিদ্বেষ ভূলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু তার নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননাই সবাইকে তার ব্যাক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর দেলদুয়ারে। তারই স্বার্থকতা সফলতা ১২ তারিখের নির্বাচন। এই নির্বাচনের কৃতত্ব সাধারন মানুষের, তৃনমূলের নেতৃবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দের। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারন সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল প্রমূখ।

ভিওডি বাংলা/ মো: নজরুল ইসলাম খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
ভোটকেন্দ্রে জন্ম, শিশুর নাম রাখা হলো বেগম খালেদা জিয়া
ভোটকেন্দ্রে জন্ম, শিশুর নাম রাখা হলো বেগম খালেদা জিয়া