• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর বাসভবন চূড়ান্ত নয়, মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পি.এম.
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী যে স্থান পছন্দ করবেন, সেখানেই তাঁর বাসভবনের ব্যবস্থা করা হবে।

গণপূর্ত উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের মতামতের ভিত্তিতেই বিষয়টি চূড়ান্ত করা হবে। এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান এলাকায় মোট ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে।

প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানের সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছিল এবং গত ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে নতুন গতিপথে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে জনগণের কাছে দায়বদ্ধ থাকার প্রচেষ্টা অব্যাহত ছিল।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তুত করা ৩৭টি বাসার কয়েকটিতে বর্তমানে উপদেষ্টারা অবস্থান করছেন। তাঁরা সরে গেলে বাসাগুলো নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হবে।

নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য সম্ভাব্য স্থান খোঁজা শুরু করে। সম্ভাব্য স্থানগুলোর মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলানগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান বিবেচনায় ছিল।

চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ধারণা করা হচ্ছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর বাসভবন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তাঁদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এনএস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে
সেনাপ্রধান নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি: প্রেসসচিব
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি: প্রেসসচিব
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি