• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পি.এম.
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ফয়সাল মাহমুদকে। 

অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ