• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

টসে জিতে বোলিংয়ে পাকিস্তান, এবারও হলো না হ্যান্ডশেক

স্পোর্টস ডেস্ক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান মহারণ শুরু হয়েছে।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু টসের সময় প্রথা অনুযায়ী হাত মেলাননি দুই অধিনায়ক।

ভারত আজ তাদের একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। আর স্পিন আক্রমণে শক্তি বাড়াতে অর্শদীপ সিংয়ের জায়গায় একাদশে ঢুকেছেন কুলদীপ যাদব। সঞ্জু স্যামসনকেও আজ মাঠের বাইরে থাকতে হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান কোনো পরিবর্তন ছাড়াই তাদের জয়ী একাদশ নিয়ে মাঠে নেমেছে।

ভারত একাদশ: ঈশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

গত বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেখান থেকে 'নো হ্যান্ডশেক' রীতির সূত্রপাত ঘটে। পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এরপর ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসের এই দুই দেশের ‘এ’ দলের খেলাতেও 'নো হ্যান্ডশেক' রীতি মেনে চলেন দুই দলের অধিনায়ক। 

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচ: টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড
ভারত-পাকিস্তান ম্যাচ: টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড
কেমন হলো পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
কেমন হলো পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে অ্যাতলেটিকো
বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে অ্যাতলেটিকো