• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

জিয়াউর রহমান ছিলেন একজন ভিশনারী


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
জিয়াউর রহমান ছিলেন একজন ভিশনারী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালাম বলেছেন, ‘জিয়াউর রহমান একজন ভিশনারী ছিলেন, ছিলেন একজন স্টেটম্যান। তিনি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন। এই কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘আমরা যেন সত্যিকার অর্থে একজন জিয়া (জিয়াউর রহমান) হতে পারি। তিনি কী ছিলেন, তার জীবনব্যবস্থা কেমন ছিল। তিনি কিভাবে চলতেন, কিভাবে তাঁর পরিবার পরিজনকে চালাতেন। তিনি রাষ্ট্র সম্পর্কে কী চিন্তা করতেন। আমাদের নতুন প্রজন্মের মধ্যে সেই বিষয়গুলো সম্পর্কে জানা সবচেয়ে বেশি দরকার। কেননা নতুন প্রজন্মকে যদি সামনে নিয়ে আসতে পারি তাহলে ভবিষ্যত সঠিক হবে। আজকে সবক্ষেত্রে যে ধস নেমেছে; এই ধসকে থামাতে হলে একটা আদর্শভিত্তিক রাজনীতি গড়ে তুলতে হবে। সেই আর্দশ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। সেজন্য বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমানের দর্শনের ভিত্তির ওপর গুরুত্ব দিতে হবে।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডায়’ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে জিয়া স্মৃতি পাঠাগার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনায় আবদুস সালাম বলেন, আজকে বি-জাতীয় সংস্কৃতি বি-জাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে। কারণ একটাই যদি আমার শিক্ষা-সংস্কৃতি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সেটার জন্যই স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে এক বার আঘাত করেছে। আবার গত ১৫ বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে আধিপত্যবাদী শক্তি এগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানুরাগী, সাংবাদিক পেশাজীবী এমনকি মসজিদের ঈমাম সবার চরিত্র হরণ করা হয়েছে। একটা রাষ্ট্র যেসমস্ত পিলারের উপর ভর করে দাঁড়িয়ে থাকে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। মেধার কোনো বিকল্প নাই। মেধাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা সম্ভব। সেক্ষেত্রে আমরা প্রতি বছর জিয়াউর রহমানের উপর একটা গবেষণা করতে চাই।’

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ‘গ্রন্থ আড্ডা’য় সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি। গ্রন্থ আড্ডায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুরে এলাহি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন