• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

৩০ আসনে ভোট জালিয়াতি, ১১ দলীয় নেতাদের অভিযোগ


প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের-ছবি: সংগৃহীত
ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে উপস্থিত হন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা ভোট জালিয়াতি ও কারচুপি সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন।

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫:৩০ টায় একটি ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোট জালিয়াতি, ভোট প্রদানে বাধা, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করা এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব অনিয়মের বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল।

জুবায়ের অভিযোগ করেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি দেখা দিয়েছে, আবার কিছু কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে। এ কারণে পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনঃগণনার জন্য আবেদন করা হবে। একই সঙ্গে সম্ভাব্য সকল আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে জুবায়ের জানান, বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় অনেক প্রার্থী ও সমর্থক আহত বা নিহত হয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়া দলের পক্ষ থেকে দৃশ্যমান কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না।

ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, “৩০টি আসনে পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।”

ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রে ফলাফল শিটে অসংগতি লক্ষ্য করা গেছে। তিনি বলেন, এজেন্টদের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, ওভাররাইটিং, কার্বন কপি ব্যবহার, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম অনুপস্থিত থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার এবং প্রিন্টের পরিবর্তে কলম দিয়ে কেন্দ্রের নাম লেখা হয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা যেসব আসনে ভোট পুনঃগণনার আবেদন করবেন সেগুলো হলো— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।

জুবায়ের আরও বলেন, “যেসব আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এবং অনিয়ম হয়েছে, সেসব ক্ষেত্রে পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল নিশ্চিত করা সম্ভব।” তিনি জানান, দলীয় ঐক্য ভোট পুনঃগণনার জন্য প্রয়োজনীয় সকল আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য অভিযোগ করেছেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় তৎপরতা দেখাচ্ছে না।

এদিকে, জামায়াত নেতৃত্বাধীন দলগুলো নির্বাচন পরবর্তী সময়ে সম্ভাব্য আইনগত পদক্ষেপও গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, পুনঃগণনা ও যথাযথ আইনি পদক্ষেপে ভোটের প্রকৃত ফলাফল বের করা সম্ভব হবে এবং নির্বাচনে বৈধতার স্বচ্ছতা প্রতিষ্ঠা করা যাবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী