• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

কারাগারে অসুস্থ ইমরান খান

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-ছবি: সংগৃহীত

কারাগারে থাকা অবস্থায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার দল Pakistan Tehreek-e-Insaf (পিটিআই) সংসদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এর কিছু সময় পরই সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে।

দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিশেষ করে তার চোখের সমস্যাসহ অন্যান্য শারীরিক জটিলতা মূল্যায়নে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হবে।

মন্ত্রী জানান, ইমরান খানের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হবে। তিনি বলেন, স্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক বিতর্কে না টানাই উচিত। এ নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো বা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা ঠিক নয়। সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে পিটিআই নেতারা। তাদের দাবি, পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকদের পূর্বানুমতি ছাড়া ইমরান খানকে কোনো হাসপাতালে স্থানান্তর করা যাবে না। এ ধরনের পদক্ষেপ তারা মেনে নেবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা