• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পি.এম.
ডা. শফিকুর রহমান, তারেক রহমান ও নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের আমীরের বাসায় এবং রাতে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। ফলে পরবর্তী সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুটি আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন।

এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল। সে নির্বাচনে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়েছিল এবং জোটসহ মোট আসন ছিল ২১৬টি। তখন প্রধানমন্ত্রী হন দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক