• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ সংসদে সর্বকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ এমপি

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পি.এম.
আব্দুল হান্নান মাসউদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রার্থীদের হলফনামা অনুযায়ী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জয়ী আব্দুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স ২৬ বছর ১ মাস। বেসরকারি ফলাফলে দেখা যায়, এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। 

অন্যদিকে হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী খন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স ৭৯ বছর ৪ মাস। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন জয়নব বিবি
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা
ছেলের কাছে হেরে জামানত হারালেন বাবা