• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পি.এম.
বিএনপির নির্বাচন-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিএনপির নির্বাচন-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “দেশের মানুষের স্বার্থই সবার আগে। তাদের স্বার্থকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেই আমরা পররাষ্ট্রনীতি নির্ধারণ করব।” 

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি জানান, “তিনি (তারেক রহমান) আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুতের দাম বাড়লে বাজারে ‘দাবানল’ ছড়াবে: ইসলামী আন্দোলন
বিদ্যুতের দাম বাড়লে বাজারে ‘দাবানল’ ছড়াবে: ইসলামী আন্দোলন
ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ
ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ
বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে : মজিবুর রহমান মঞ্জু:
বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে : মজিবুর রহমান মঞ্জু: