• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

জাতীয় নির্বাচন: তিনদিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পি.এম.
জীবিকার টানে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঘর ফেরা মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানী ছাড়ার পর তিনদিনের সরকারি ছুটি আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। অফিস, আদালত ও প্রতিষ্ঠান খুলে যাওয়ায় জীবিকার টানে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঘর ফেরা মানুষ।

শনিবার সকালে সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ঢাকায় পৌঁছাচ্ছে। যদিও ফেরিঘাটে সামান্য বিলম্ব লক্ষ্য করা গেছে, তবুও মোটামুটি সব বাস নির্ধারিত সময়ের আশেপাশে রাজধানীতে ফিরে এসেছে।

ঝিনাইদহ থেকে আসা যাত্রী মো. মোস্তাক বলেন, “ছুটি শুরু হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরেছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ থেকে অফিস শুরু, তাই ফিরে এসেছি।”

মাগুরা থেকে আসা আরিফ জানান, “ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আজ ঢাকায় ফিরছি। পথে তেমন কোনো ভোগান্তি হয়নি।”

বরিশাল থেকে আসা জাকির হোসেন বলেন, “যাওয়ার দিন কিছুটা ভোগান্তি ছিল, তবে ঢাকায় আসতে পেরেছি সহজে। এবারের ছুটি মিলিয়ে সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল।”

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকামুখী প্রত্যেকটি বাস যাত্রী ভরে ফিরছে। তবে তুলনায় ঢাকায় যাত্রা কম, কারণ ছুটি শেষে ভিড় কিছুটা কম।

ঢাকা-কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, “সকাল থেকেই প্রতিটি বাস যাত্রী নিয়ে ফিরছে, সারাদিনই চলবে। তবে আজ বাড়ি ফেরার যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।”

সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন জানান, “সকাল থেকে আমাদের ছয়টি বাস যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। মহাসড়কে তেমন জ্যাম নেই, তাই যাত্রীরা স্বস্তিতে ফিরতে পারছেন।”

ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, “আজ অনেকেই ঢাকা ফিরছে, তবে আগামীকাল এ পরিমাণ আরও বাড়বে। কারণ কাল থেকে অফিস পুরোপুরি চালু হবে।”

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন নেতৃত্ব ও অপ্রত্যাশিত রাজনৈতিক সমীকরণ
নতুন নেতৃত্ব ও অপ্রত্যাশিত রাজনৈতিক সমীকরণ
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবারের মধ্যে
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবারের মধ্যে
ভোটে গেছে ৫০ দল, সংসদে যাচ্ছে ৯ দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটে গেছে ৫০ দল, সংসদে যাচ্ছে ৯ দল