• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:

ভোটে গেছে ৫০ দল, সংসদে যাচ্ছে ৯ দল

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ৫০টি দল । এর মধ্যে ৪১ দলের কেউ ভোটের লড়াইয়ে জিততে পারেনি। ফলে মাত্র নয়টি দল সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছে। বৃহস্পতিবার ২৯৯টি আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর নাগাদ সব আসনে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা শেষ হয়। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে (আদালতে মামলা থাকায় দুইটি আসনের ফল ঘোষণা করেনি ইসি) দলীয়ভাবে সবচেয়ে বেশি ২০৯টি আসনে জিতেছে বিএনপি। আর দলটির জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, আর জামায়াতের জোটসঙ্গি এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি আসনে জয়ী হয়েছে। দুই বড় জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে। আর দলীয় প্রার্থীর বাইরে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। অর্থাৎ এই নয় দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়ে এয়োদশ সংসদে যাচ্ছেন।

নির্বাচনে অংশ নেওয়া ৪১টি দলের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি। নির্বাচনে অংশ নিয়েও জয়ের খাতা খুলতে পারেনি এমন দলগুলো হলো- জাতীয় পার্টি, লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।  

এছাড়া নিবন্ধিত দলের মধ্যে বিএমএল, মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও কোনো আসনে জয়ের মুখ দেখেনে।

ভিওডি বাংলা/আরকেএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক