• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

‘ট্রান্সজেন্ডার’ বিশ্বাস করেন না ট্রাম্প


প্রকাশ:  ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পি.এম.
শেয়ার করুন 0
‘ট্রান্সজেন্ডার’ বিশ্বাস করেন না ট্রাম্প

ভিওডি বাংলা রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় শপথ গ্রহণ করেন তিনি।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণে বেশকিছু বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি ট্রান্সজেন্ডারদের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প জানান, এখন থেকে যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী এবং পুরুষকেই স্বীকৃতি দেওয়া হবে। অর্থাৎ, ট্রান্সজেন্ডারদের আর সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হবে না। খবর বিবিসি।

এটি একটি বড় সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং বিভিন্ন অধিকারকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। ট্রাম্প বলেন, আজ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে— এখানে শুধু দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ। এর মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারদের জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো সুবিধা বা সমর্থন দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন।

এ ছাড়া ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ট্রান্সজেন্ডারদের জন্য মার্কিন পাসপোর্টে ‘এক্স’ লিঙ্গ হিসেবে লেখার সুযোগ দিয়েছিলেন। তবে ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এই সুবিধাটি আর পাওয়া যাবে না। ট্রাম্পের সিদ্ধান্তে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম চালু ছিল, সেগুলোর জন্য অর্থায়নও বন্ধ হয়ে যাবে।

এর আগে ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আরও একটি বড় ঘোষণা দেন। তিনি বলেছিলেন, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন।

এখন দেখার বিষয় হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডারদের জীবনযাত্রা এবং তাদের অধিকার সুরক্ষায় কী ধরনের পরিবর্তন আসবে এবং এর প্রতিক্রিয়া কী হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান