• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যেসব আসনে জটিলতা রয়েছে, সেগুলোর বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ইসি সচিব আরও জানান, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনই প্রকাশ করা হচ্ছে না। এসব আসনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম সম্পন্ন করে পরে ফল ঘোষণা করা হবে।

এর আগে নির্বাচন কমিশন শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪-এই তিনটি আসনের ফলাফল স্থগিত রাখার কথা জানিয়ে পৃথক চিঠি জারি করেছিল। পরবর্তীতে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও, আপাতত ওই আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি বলছে, যেসব আসনে অভিযোগ বা প্রক্রিয়াগত প্রশ্ন উঠেছে, সেগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব কার্যক্রম শেষ হলে বাকি আসনগুলোর ফলাফল ও গেজেট প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী