• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পি.এম.
ফল প্রকাশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কথা বলছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতিকে জাতির বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে—দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ বলেন, ‘জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনের অংশ হয়েছেন, যা জাতি হিসেবে আমাদের চূড়ান্ত বিজয়ের প্রমাণ।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন এ দায়িত্বকে শুধু সাংবিধানিক কর্তব্য হিসেবে নয়, বরং একটি ‘পবিত্র আমানত’ হিসেবে গ্রহণ করেছিল।

নির্বাচনকে ঘিরে যেসব শঙ্কা ও অশনি সংকেত ছিল, বিপুল ভোটার উপস্থিতির মধ্য দিয়ে সেসব সংশয় দূর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের গণতন্ত্র যেন কখনও তার নির্দিষ্ট পথ থেকে বিচ্যুত না হয়—এ কামনা করে সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আদর্শ হিসেবে বিবেচিত হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
তিন আসনের ফল ঘোষণা করবে না ইসি
তিন আসনের ফল ঘোষণা করবে না ইসি