• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রায় সব দিক দিয়ে এগিয়ে থেকেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ বার্সেলোনা। উল্টো হজম করেছে চার গোল। ফলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রীতিমতো বিধ্বস্ত হয়েই বড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ ফাইনালে ওঠার স্বপ্নে অনেকটাই এগিয়ে গেল।

বৃহস্পতিবার রাতে অ্যাতলেটিকোর মাঠ মেট্রোপলিটন স্টেডিয়াম-এ কঠিন পরীক্ষার মুখে পড়ে বার্সা। স্বাগতিকদের হয়ে গোল করেন আঁতোয়ান গ্রিজম্যান, আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেজ। এর আগে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে আত্মঘাতী গোল করেন এরিক গার্সিয়া। ৪-০ ব্যবধানে জয় নিয়ে ৩ মার্চ ফিরতি লেগের আগে দারুণ স্বস্তিতে থাকবে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপে রাখে অ্যাতলেটিকো। চোটের কারণে দলে ছিলেন না রাফিনিয়া ও মার্কাস রাশফোর্ড। তৃতীয় মিনিটেই বড় সুযোগ পায় স্বাগতিকরা, কিন্তু জুলিয়ানো সিমিওনে ফাঁকা বক্সে বল পেলেও গোলরক্ষক গার্সিয়ার কাছে পরাস্ত হন।

কয়েক মিনিট পরই আসে প্রথম গোল। এরিক গার্সিয়ার ব্যাকপাস পা দিয়ে ঠেকাতে গিয়ে বলের স্পর্শই পাননি গোলরক্ষক; আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। নাহুয়েল মোলিনার পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

২০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু ফারমিন লোপেজর ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর একের পর এক সুযোগ তৈরি করে স্বাগতিকরা। আলভারেজের একটি নিশ্চিত শট গোললাইন থেকে ফিরিয়ে দেন জুলস কুন্দে। ৩৩ মিনিটে লুকমানের নিচু শটে ৩-০ করে অ্যাতলেটিকো। আর প্রথমার্ধের যোগ করা সময়ে লুকমানের পাসে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ৫২ মিনিটে পাউ কুবারসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের ৮৫ মিনিটে কড়া ফাউলে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া, ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। যোগ করা সময়ে ফেররান তোরেসর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আর গোলের দেখা মেলেনি।

উল্লেখ্য, গত আসরেও সেমিফাইনালে অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সা। তবে এবার চ্যালেঞ্জটা অনেক কঠিন। ৩ মার্চ নিজেদের মাঠ ক্যাম্প ন্যু-এ ৪-০ ব্যবধান পুষিয়ে দিতে হবে তাদের—যা মোটেই সহজ নয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান, প্রত্যাহার করল বয়কট
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান, প্রত্যাহার করল বয়কট
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি
পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বাংলাদেশের সমর্থন চাইছে আইসিসি