• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রংপুরে জাপার দুর্গ ভাঙলো দাঁড়িপাল্লা

রংপুর প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ এ.এম.
রংপুরে বিজয়ীরা। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের ছয়টি আসন এবার দাঁড়িপাল্লার কবজায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনগুলোতে  জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির।

রংপুর-১ আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।

রংপুর-২আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মোহাম্মদ আলী সরকার পান ৭৯ হাজার ৮৬২ ভোট। ১৩৭টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৮৭৮টি বৈধ ভোট গণনা করা হয়েছে।

রংপুর-৩ আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী তৃতীয় অবস্থানে থাকেন।

রংপুর-৪ আসনে জামায়াত জোটসমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির প্রার্থীকে ৮ হাজার ৩৩১ ভোটে পরাজিত করেন।

রংপুর-৫ আসনে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৪ ভোট।

রংপুর-৬ আসনে জামায়াতের অধ্যাপক নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট। ব্যবধান ১ হাজার ৯৭১ ভোট।

এই ছয়টি আসনে  বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। 

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার