ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
বড় জয়ের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিএনপি জোট।
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি ইনশাআল্লাহ জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন-বগুড়া- ৬ এবং ঢাকা- ১৭তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি বলেন, জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুলসংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এরই মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১০৩ টিতে বিএনপি জোট, ৪০টিতে জামায়াত জোট ও ৬টিতে এনসিপি ও একটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
ঢাকা-১৭ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঠাকুরগাঁও-১ আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও রংপুর-৪ আসনে আখতার হোসেন সংসদের টিকিট পেয়ছেন।
এছাড়াও কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার।
রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী, রংপুর-২ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী।
রংপুর-৩ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। রংপুর-৫ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী।
সিলেট-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির আরিফুল। বরিশাল-২ আসনে বিএনপি প্রর্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী
বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৭টি আসনে ধানের শীষ প্রার্থীর বিজয়ী হয়েছেন।
ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোলা-২ আসনে জয়ী বিএনপির হাফিজ ইব্রাহি। ভোলা-৩ আসনে জয়ী বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।
মেহেরপুর ১ ও ২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ময়মনসিংহ-৮ আসনে বেসরকারি ভাবে জয়ী ধানের শীষের মাজেদ বাবু।
পটুয়াখালী-৩ আসনে বিজয়ী গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী ফজলুর রহমান। কুমিল্লা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী কায়কোবোদ। চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীর জয়। কুড়িগ্রাম-৪ আসনে জয় পেলেন জামায়াত প্রার্থী। নেত্রকোনা- ১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির কায়সার কামাল। ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত।
মৌলভীবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী। ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিজয়ী। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ৫১ হাজার ভোটের ব্যবধানে বিএনপির মুশফিকুর জয়ী।
সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা বিজয়ী। মৌলভীবাজার ৪ আসনে দেড় লক্ষাধিক ভোট পেয়ে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী। হবিগঞ্জ ১ আসনে বিএনপি জোটের প্রার্থী রেজা কিবরিয়া জয়ী।
হবিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জয়ী।লালমনিরহাট-২ আসনে বিএনপির রোকন উদ্দিন বাবুল জয়ী। লালমনিরহাট-৩ আসনে বিএনপির আসাদুল হাবীব দুলু জয়ী।
কক্সবাজার (১) চকরিয়া পেকুয়া আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার (২) মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার (৩) কক্সবাজার সদর রামু আসনে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার (৪) আসনে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন।
ভিওডি বাংলা/ আরকেএইচ






