• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেলেন বিএনপির প্রতিনিধি দল সংস্কৃতি হলো একটি জাতির আত্মা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেপ্তার ১ আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী : সানি গাজীপুরে তেলের গরমিল, ২০ হাজার টাকা জরিমানা ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে : হিজবুল্লাহর মুখপাত্র মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-৪ আসনে ভুয়া সাংবাদিক সেজে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনের তামিরুল মিল্লাত মাদরাসা ভোটকেন্দ্রে সাংবাদিক পরিচয়ে প্রবেশ করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী আইডি কার্ড ছাড়া কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। তাদের গলায় ঝোলানো কার্ড নিয়ে সন্দেহ হলে উপস্থিত অন্য সাংবাদিকরা যাচাই করেন। তাদের কাছে জানতে চাইলে তারা কোন পত্রিকার সাংবাদিক সম্পাদকের নাম কি তারা কিছুই না বলে চলে যায়। এ সময় কার্ডে অসংগতি ধরা পড়ে এবং তারা নির্বাচন কমিশন কর্তৃক বৈধ কোনো নির্বাচনী অনুমতিপত্র দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়ে কেন্দ্রের ভেতরে ঢুকে তারা ভোটারদের কাছে সরাসরি ভোট চান। বিষয়টি নজরে এলে সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের নিকট জামাতের প্রার্থীদের লিফলেট পান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের কেন্দ্র এলাকা থেকে সরিয়ে দেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ কার্যক্রম চলতে থাকে।

এবিষয়ে প্রিজাইডিং অফিসার জাকারিয়া রাব্বি তোহা বলেন, আমি ভেতরে ছিলাম। এটা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার কথা৷ তারা কেন তাদের ছেড়ে দিলো জানিনা। এটা তারাই ভালো বলতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ইনস্টিটিউট গড়ার উদ্যোগ
ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ইনস্টিটিউট গড়ার উদ্যোগ
বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে
সংসদে প্রধানমন্ত্রী বিকল্প শ্রম বাজার সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে