• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

‘ধানের শীষের গণজোয়ার’ দেখছেন এ্যানি

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ এ.এম.
লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-ছবি: সংগৃহীত

দেশজুড়ে ভোটগ্রহণের মধ্যে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ভোট দিয়ে তিনি দাবি করেন, আসনে ‘ধানের শীষের গণজোয়ার’ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এ্যানি। ওই কেন্দ্রের ভোটকক্ষে তিনিই প্রথম ভোট প্রদান করেন। ভোট শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় এ্যানি বলেন, “দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এই পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।” তিনি আশা প্রকাশ করেন, দিনের বাকি সময়েও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবেন।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি। আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করবো। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং থাকবো।”

ভোটকেন্দ্রে এ সময় তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানি ছাড়াও জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই হবে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার চারটি আসনে এবার মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক