• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেন্ট্রাল উইমেনস কলেজে ভোট দিবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পি.এম.
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন সকাল সাড়ে ৭ টায় গোপীবাগ সেন্ট্রাল উইমেনস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রার্থীর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসনটি গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন ও তৃতীয় লিঙ্গ ৩ জন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ভিওডি বাংরা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক