• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন পত্র-পত্রিকায় ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’এমন সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। তিনি মনে করেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবেন।

বিবৃতিতে তিনি আবারও দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক