• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

খাগড়াছড়িতে বিএনপি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হুমকির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পি.এম.
বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ-ছবি-ভিওডি বাংলা

খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী অভিযোগ করেছেন, বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীরা তাকে ও তার সমর্থকদের হুমকি দিচ্ছে। তিনি জানান, পুরো জেলায় তার এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এছাড়া শালবন এলাকায় নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং ক্যাম্প আয়োজনের সময় মব সৃষ্টি করে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অর্থ বিলির অভিযোগ তুলে টাকা গুজে দেয়ার চেষ্টা করা হয়েছে এবং পেট্রোলের বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায়কিসুল জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি নিয়ে বিষয়টি নির্বাচনি অপরাধ নিয়ন্ত্রণে যুগ্ম জেলা জজের নেতৃত্বে গঠিত ইলেক্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৩ জনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। 

এঘটনার প্রতিবাদ জানিয়ে এয়াকুব আলী চৌধুরী রিটার্নিং অফিসারের কাছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার