• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পি.এম.
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্ত্রকে নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। এছাড়া, বিভিন্ন মাধ্যমে দেশে অস্ত্র প্রবেশের ঘটনা ঘটছে। তাই তা মোকাবিলার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে জানতে চাইলে আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র মালিকদের দ্বারা জমা দেওয়া হয়েছে। কতগুলো অস্ত্র এখনও জমা পড়েনি, তার সংখ্যা খুব বেশি নয়। অনেকে হয়তো দেশে লকারে তালা মেরে রেখেছেন বা বিদেশে আছেন। তবে সেই অস্ত্রের সংখ্যা খুবই কম।

আইজিপি আরও বলেন, বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যপারে তিনি জানান, এবার এক লাখ ৮৭,৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। নিরাপত্তার জন্য তিন ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী কেন্দ্রগুলোতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরার ব্যবহার করা হবে এবং পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করবেন।

ভিওডি বাংলা/এমএস   


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী
চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী
সংলাপে অংশ নিতে ড. ইউনূস জাপানে, আছেন লামিয়া মোরশেদও
সংলাপে অংশ নিতে ড. ইউনূস জাপানে, আছেন লামিয়া মোরশেদও
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী