• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই: লিভ টু আপিল নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদালতের আদেশে এসব মামলার কারণে তাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইলো না। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আদেশ দেন। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত এসব আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।

আদালতে তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ। শুনানি শেষে ব্যারিস্টার শাহ নেওয়াজ জানান, আপিল বিভাগ এসব আবেদনের বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিয়েছেন এবং এতে করে সংশ্লিষ্ট তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত জটিলতা থাকলো না।

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ এনে তার প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট দায়ের করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। রিটে দাবি করা হয়, এম এ কাইয়ুম ভানুয়াতো নামের একটি দেশের নাগরিক এবং এ তথ্য গোপন করে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে হাইকোর্ট ওই রিটের শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নাহিদ ইসলাম ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন। মঙ্গলবার আপিল বিভাগের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালত আদেশে জানান, এই আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনের আগে এম এ কাইয়ুমের প্রার্থিতায় কোনো বাধা থাকছে না।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। পরে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করে দিলে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

হাইকোর্ট ওই রিটও খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইউসুফ সোহেল আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। মঙ্গলবার আপিল বিভাগ ওই লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা পুরোপুরি বহাল থাকলো।

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রও রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। পরে ঋণখেলাপির অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। তবে পরবর্তী সময়ে তারা দুজনই নিজ নিজ আপিল প্রত্যাহার করে নেন।

এরপর বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। মঙ্গলবার আপিল বিভাগ আদেশ দেন, এই লিভ টু আপিলের শুনানি নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে আদালতের এসব আদেশের ফলে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকলো না। তারা নির্ধারিত সময়েই নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ২ জেনারেলকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধ: সাবেক ২ জেনারেলকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি