• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ঢাকা-৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পি.এম.
ঢাকা-৯ আসনের বাসাবো বালুর মাঠ বিকাল গড়াতেইপরিণত হয় জনসমুদ্রে-ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের বাসাবো বালুর মাঠে জনতার ঢল নেমেছে। বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল গড়াতেই বালুর মাঠ পরিণত হয় জনসমুদ্রে। চারদিক থেকে মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে একনজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই বাসাবোসহ আশপাশের এলাকা থেকে মানুষ দলে দলে মাঠে এসে জড়ো হন। দীর্ঘদিন পর এমন জনসমাগমে এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।

জনসভায় সভাপতিত্ব করছেন ঢাকা-৯ আসনের বিএনপির নেতা হাবিবুর রশিদ হাবিব। মঞ্চে উপস্থিত রয়েছেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

 নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উঠছে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান।

জনসভায় আসা সাধারণ মানুষ বলছেন, এই জমায়েত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। অনেকেই বলেন, এমন জনসমাগম দেখে বোঝা যায় বিএনপি এখনও গণমানুষের দল।

বাসাবো বালুর মাঠের এই জনসভা শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয় এটি ঢাকা-৯ আসনে বিএনপির শক্ত অবস্থান ও জনসমর্থনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনতার এই জোয়ার আগামী দিনের রাজনীতিতে নতুন বার্তা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক