• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের কলাবাগান মাঠ যেন দুপুর গড়ানোর আগেই পরিণত হয়েছে জনসমুদ্রে।  সকাল থেকেই আসনটির বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাবাগান এলাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তাকে এক নজর দেখতে, তার কণ্ঠে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা শুনতে মানুষের এই উপচে পড়া ভিড় এটাই যেন জানান দিচ্ছে জনমনে জমে থাকা প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা।

জনসভা শুরুর অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, অলিগলি  অবস্থান নেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।  কেউ কেউ হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে অংশ নিচ্ছেন এই সমাবেশে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে ঢাকার এই আসনের মানুষ তারেক রহমানের সরাসরি বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন। তাদের ভাষায়, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটা আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রকাশ।

আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা মাঠজুড়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

কলাবাগান মাঠে আজকের এই দৃশ্য স্পষ্ট করে দিচ্ছে ঢাকা–১০ আসনে তারেক রহমানের জনসভা ঘিরে মানুষের আগ্রহ, উদ্দীপনা ও অংশগ্রহণ এক অনন্য মাত্রা পেয়েছে। এই জনসমাবেশ থেকে আসা বক্তব্য ও বার্তা আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন সবার দৃষ্টি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক