• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। যদিও অতীত নির্বাচনে ফলাফল প্রকাশে সময় লেগেছে, এবার তা নিয়ে যে শঙ্কা উঠেছে, তা নিরসনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, নির্বাচন পরবর্তী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী প্রস্তুতি ও পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল, সেগুলো আমরা সবার সহযোগিতায় এরই মধ্যে কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

একই সঙ্গে তিনি জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সমন্বিত অনুষ্ঠানের কারণে ফলাফলে বিলম্ব হবে—এ ধরনের আশঙ্কা একেবারেই নেই। আধুনিক অটোমেশন সিস্টেম এবং একাধিক ডিভাইস ব্যবহার করার কারণে ফলাফল দ্রুত সংগ্রহ সম্ভব, যদিও দুর্গম এলাকায় কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “নির্বাচনে প্রায় ১১–১২ লাখ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। অতীতের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।”

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা সংক্রান্ত প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। বিদ্যুৎ সংযোগযুক্ত কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার জন্য থাকা সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ ও কাজ করবে, জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী