• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

পঞ্চগড় প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে বিশাল মিছিল। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়াপাড়া হয়ে আবার অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। 

মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত নেতাকর্মীদের স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। নেতৃত্ব দেন তাঁর ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। নেতাকর্মীরা এ সময় ‘১২ তারিখ শুভদিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের সালাম নিন’, ‘গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন।

শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। পঞ্চগড়ের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি জানান, জয়ী হলে পঞ্চগড়কে আইনের শাসন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে তা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। নেতাকর্মীদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার