• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিয়াউল হক মৃধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পি.এম.
এড. মোঃ জিয়াউল হক মৃধা। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. মোঃ জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ৫ আগস্ট ২০২৪-এর পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং এলাকা ছাড়তে বাধ্য করা হয়। মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। এমনকি মামলার উল্লেখিত সময়গুলোতে তিনি সংসদ সদস্য পদেও অধিষ্ঠিত ছিলেন না বলেও জানান।

তিনি আরও জানান, আইনি বাধ্যবাধকতার কারণে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে না পারলেও তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন এবং প্রার্থীতা বৈধ ঘোষিত হয়। তবে প্রার্থীতা বৈধ ঘোষণার পর থেকেই তাকে ও তার নেতা-কর্মীদের বিভিন্ন মহল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়-ভীতি প্রদর্শন এবং গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে অন্যান্য প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা তার আবেগপ্রবণ ভোটার, শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সকল মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ চান।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গিয়ে ছিলেন আত্মীয়ের বাড়ি, ফিরলেন নিথর দেহে
গিয়ে ছিলেন আত্মীয়ের বাড়ি, ফিরলেন নিথর দেহে
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর নদীতে মিলল মরদেহ
শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ: দুইদিন পর নদীতে মিলল মরদেহ
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩