• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন  জাহাঙ্গীর আলম চৌধুরী- ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। এটি হবে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট কারচুপির বিষয়ে আশ্বস্ত করেন এবং বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপির শঙ্কা নেই। ভোটের সময় যদি কোথাও কোনো অনিয়ম দেখা দেয়, তা আমাদের জানানো হলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু সম্ভব কিনা-এ বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যেখানে যেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা ইতোমধ্যেই সেই প্রস্তুতি গ্রহণ করেছি। আজকের মতবিনিময় সভায়ও বিষয়টি আলোচনা হয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি, নির্বাচন স্থলে নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের দিন জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করার গুরুত্বের ওপর জোর দেন।

নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং কারচুপি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া ভোটারদেরও সহযোগিতা কামনা করা হয় যাতে ভোটের দিন কোনো অনিয়ম না ঘটে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক