• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পিএসএল থেকে নাম প্রত্যাহার করলেন রহমানউল্লাহ গুরবাজ

স্পোর্টস ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পি.এম.
রহমানউল্লাহ গুরবাজ। সংগৃহিত ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য সরাসরি চুক্তিতে রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। তবে মাত্র দুদিনের মধ্যেই পিএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের এই ওপেনার।

আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় গুরবাজ নিশ্চিত করেছেন, তিনি এই আসরে খেলবেন না। ভিডিওতে তিনি বলেন, “আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের বড় একটি অংশের কাজ এখনও অসম্পূর্ণ।”

তিনি আরও বলেন, “সফল একটি বিশ্বকাপ অভিযান শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।”

জানা গেছে, গুরবাজ ছাড়াও আরও কয়েকজন আফগান ক্রিকেটার পিএসএল এ অংশ না নেয়ার পথে যেতে পারেন। এর মধ্যে আছেন নাভিন উল হক ও মুজিব উর রহমানসহ অন্যান্য তারকা ক্রিকেটাররা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার