• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

নির্বাচন সামনে রেখে অস্ত্র মজুত করা হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পি.এম.
বাংলামোটরে প্রধান কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। সংগৃহিত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত করা হচ্ছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশ কয়েকটি এলাকায় অস্ত্র মজুতের খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। তবে এসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয়ী হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির এই মুখপাত্র আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও তারা আশঙ্কা করছেন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা রাজপথে প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। এছাড়া ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাইরাল পোস্টে যা বললেন জামায়াত আমির
ভাইরাল পোস্টে যা বললেন জামায়াত আমির
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যু
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফির মৃত্যু
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা