• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: খোকন তালুকদার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে।

তিনি বলেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের নামে যারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাও যে বেহেস্তে যাবেন তার কি কোন গ্যারান্টি আছে? মিথ্যা বলার দায়ে তাদেরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন।তিনি আরো বলেন,আমি আপনাদেরই সন্তান। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বাংলাদেশর মানুষ ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করবেন।“যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে,মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে।জনগণকে তিনি তাদের থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট আপনার পবিত্র আমানত।দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ। ‘বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেননা। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তাই জনগন বিএনপিতেই আস্থা রাখবেন বলেও তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাসার উপজেলার নেতা আব্দুস ছালাম খান,ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলম, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদারসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত জনসভায় ডাসার উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ফুলবাড়ীতে কৃষকদের সেচ সরঞ্জামসহ ক্যানভাস পাইপ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকদের সেচ সরঞ্জামসহ ক্যানভাস পাইপ বিতরণ
খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করবে সরকার
খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করবে সরকার