• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দাগনভূঞায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিশাল গণমিছিল

ফেনী প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
দাগনভূঞায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে গণমিছিল। ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই গণমিছিল মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সাবেক ছাত্রনেতা মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

জুমার নামাজের পর থেকেই মাতুভূঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলা বাজারে জড়ো হতে থাকেন। পরে একত্রিত হয়ে সাবেক ছাত্রনেতা পলাশের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তাঁর নেতৃত্বে দাগনভূঞা ও সোনাগাজীর সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‌‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এই গণজোয়ার প্রমাণ করে, মাতুভূঞার মানুষ ধানের শীষ ও মিন্টু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ।’

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজরাও চায় সন্তানদের জন্য চাঁদাবাজমুক্ত সমাজ
হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজরাও চায় সন্তানদের জন্য চাঁদাবাজমুক্ত সমাজ
পাংশায় দিনব্যাপী ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা
পাংশায় দিনব্যাপী ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি