• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মির্জা আব্বাস

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পি.এম.
গণসংযোগকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা আব্বাস। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারী ভোটাররা ভোটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। তারা ভালভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়লাভ করলেও এলাকাবাসীর সাথে আছি, আর না করলেও আমি তাদের সাথে আছি। আমি এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবার কবর এলাকাতেই। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাতে তিনি মালিবাগ টুইন টাওয়ার (৮০০) ফ্ল্যাটে পিঠা উৎসব অংশ নিবেন ও উঠোন বৈঠক করবেন। পরে শহীদ বাগ মসজিদ গলিতে এলাকাবাসীর সাথে উঠোন বৈঠকে মিলিত হবেন।

মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে ফেরারী জীবন কাটিয়েছি। শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি, বরং আমার কাছে এসে ফিরে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। 

তিনি বলেন, আমি কারও সম্পর্কে সমালোচনা করি না। চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। তাই বলছি-অপরের বিরুদ্ধে নোংরামি না করে এলাকাবাসীর জন্য অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কুলসিত না করে উৎসবমুখর করে তোলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক