• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পি.এম.
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহিত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে—এমন প্রত্যাশায় আজ সমগ্র জাতি উন্মুখ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বহু ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশ আজ একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে।

বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। আজকের এই আন্দোলন ও সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশে প্রকৃত অর্থে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন এবং সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তরুণ, সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে তারেক রহমান আসন্ন নির্বাচনের জন্য দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, বর্তমান জটিল ভূরাজনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে—এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ।

শেষে তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই এই নব নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করি।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ
হাবিবুর রশিদ ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ
ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে
আবদুস সালাম ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে
জনবান্ধব সরকারের জন্য বিএনপিকে পছন্দ করছে মানুষ: রবিউল
জনবান্ধব সরকারের জন্য বিএনপিকে পছন্দ করছে মানুষ: রবিউল