• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পি.এম.
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। সংগৃহিত ছবি

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এতে তার মুখে কাটা-ছেঁড়া, চোখের নিচে ফোলা ও কালচে দাগ এবং নাক থেকে রক্ত ঝরার ঘটনা ঘটেছে।

ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা স্টোকসের এ দুর্ঘটনা হলেও তিনি মজার ছন্দ বজায় রেখেছেন। নিজের ক্ষত-বিক্ষত মুখের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অট্টহাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘বলটি কতটা শক্তিশালী হতে পারে, আপনাদের দেখা উচিত।’ দুর্ঘটনার সময় নেটে অনুশীলন করছিলেন ডারহামের ক্রিকেটাররা; স্টোকস তখন শুধু পাশে দাঁড়িয়ে দেখছিলেন।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার পর তিনি অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবিতে যাওয়ার কথা ছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর সাদা বলের ক্রিকেটে অংশ নেননি স্টোকস। ফলে আগামীকাল (শনিবার) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলের বাইরে থাকবেন।

স্টোকস ইংল্যান্ডের দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। এর আগে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস জানিয়েছেন, কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ
অ-১৯ নারী দল অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ
চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল
লিগ কাপ চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল
ইয়ামাল ঝলকে সেমিফাইনালে বার্সেলোনা
ইয়ামাল ঝলকে সেমিফাইনালে বার্সেলোনা