• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই: রেজাউল করীম

বরগুনা প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পি.এম.
বরগুনার আমতলীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সংগৃহিত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি অত প্রতিশ্রুতি দিতে চান না। আল্লাহ সহায় হলে তিনি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনার আমতলী পৌরসভার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুফতি রেজাউল করীম বলেন, দুর্নীতি না থাকলেই মানুষের মুখে হাসি ফুটবে। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘চরমোনাইয়ে হিন্দু ভাইদের খোঁজ নিয়ে দেখেন—মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি নিরাপদ। আশা করি আপনারাও নিরাপদে থাকবেন।’ তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংখ্যালঘুদের জান-মাল রক্ষা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছেন।

অন্য দলের প্রার্থীদের উদ্দেশে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং কেন্দ্র দখলের চেষ্টা না করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সভ্য। কিন্তু আমাদের টালানো বা বিরক্ত করবেন না। করলে এমনভাবে গর্জন শুরু হবে, যা আর প্রতিহত করা যাবে না।’

বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় রূপান্তরের ঘোষণা দিয়ে তিনি এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্য কোনো আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনে আমাদের প্রার্থী জয়ী হবেন—ইনশাআল্লাহ।’

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম এবং আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ প্রমুখ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার