• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মেসি’র গোলে নতুন বছর শুরু মায়ামির


প্রকাশ:  ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পি.এম.
শেয়ার করুন 0
মেসি’র গোলে নতুন বছর শুরু মায়ামির

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরে মাঠে নেমেই গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রি-সিজনের প্রথম ম্যাচেই মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে হারালো মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। মেসির গোল ও শেষ মুহূর্তের নাটকীয়তায় টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি। আর জয় দিয়ে নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো যাত্রা শুরু করলো মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। 

ইন্টার মায়ামির প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।

যদিও ম্যাচের ৩০তম মিনিটে আগে গোল হজম করে তারাই। ক্লাব আমেরিকার ব্রায়ান রদ্রিগেজ মায়ামি রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং পাস দেন সামনে। স্লাইড করে তাতে পা ছোঁয়ান হেনরি মার্টিন। ক্লাব আমেরিকার লিড ১-০ গোলে। ৩৪ মিনিটেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। জর্দি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বাঁধা পেয়ে পড়েছিল লুইস সুয়ারেজের সামনে। সেখান থেকে আলতো চিপ আর মেসির হেড।

ম্যাচের ৫২ মিনিটে মায়ামি ডিফেন্সের হাস্যকর ভুলে আবার লিড নেয় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেয়েস সহজ গোলে ম্যাচের স্কোরশিটে আনেন পরিবর্তন। ম্যাচের ৬৬ মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেজসহ প্রথম একাদশের প্রায় সবাইকে।

ইন্টার মায়ামির হয়ে সমতা আনেন টমাস এভিলস। যোগ করা সময়ে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে আনেন সমতা। ম্যাচ যায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম ৫ শটে দুই দলই মিস করেছে ৩টি করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না