• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পঞ্চগড়ে ধানের শীষের প্রচারনায় পথনাটক

পঞ্চগড় প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে পঞ্চগড়-১ আসনে বিএনপি। প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে নাট্যকর্মীরা গ্রামে গ্রামে পথনাটক মঞ্চায়ন করছেন। নাটকের নাম ‘দি ডায়েরী’। 

নাট্যশিল্পীরা জানান, এতে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, গুম-খুন, দুর্নীতি, ভোট কেনাবেচাসহ রাজনৈতিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপি এবং স্থানীয় প্রার্থীর বিভিন্ন প্রতিশ্রুতিও নাটকের গল্পে এসেছে। গান, নাচ আর অভিনয়ের মাধ্যমে পুরো বিষয়টি দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

প্রান্তিক গ্রামের বাড়ির উঠোন, মাঠ আর বাজার ঘুরে প্রতিদিন ছয়টি স্থানে প্রদর্শনী চলছে। প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও আগ্রহ নিয়ে এই নাটক উপভোগ করছেন।

নাটকটি লিখেছেন সরকার হায়দার। নির্দেশনা দিয়েছেন বদিউজ্জামান মিলন। অভিনয় করেছেন ফাহিম আহমেদ, দুরন্ত দুর্নিবার, আতিফ ও রাহাত। মিউজিক করেছেন রইস উদ্দিন, আনোয়ার, আদনান এবং ইমরান।

অভিনেতা ও কবি ফাহিম আহমেদ বলেন, নওশাদ জমিরের আগ্রহেই তারা বিভিন্ন গ্রামে নাটকটি মঞ্চায়ন করছেন। তার নাটক ও সংস্কৃতির প্রতি আগ্রহ তাদের অনুপ্রাণিত করেছে। সরকার হায়দার মনে করেন, ৫ আগস্টের পর সংস্কৃতি অঙ্গন স্থবির হয়ে পড়েছে। এমন সময়ে রাজনৈতিক প্রচারণায় পথনাটককে ব্যবহার করা সংস্কৃতির জন্য ইতিবাচক।

পঞ্চগড় বিএনপি জানায়, ভোটারদের ধানের শীষের প্রতি সমর্থন বাড়াতে নাটকটি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় মঞ্চস্থ হবে।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু