• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন-ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) বর্তমান ভিপি আবদুর রশিদ জিতু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপিতে যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যোগদানের সময় জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, দলের মাধ্যমে দেশের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিতুর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ ছাত্রদল ও বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাদের উষ্ণ স্বাগত জানাই।”

আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনে প্রথম থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি যৌক্তিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন। এই কারণে জাবি ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও আন্দোলনের প্রেক্ষাপটে জিতুর বিএনপিতে যোগদান নতুন আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্রকল্যাণে তার সক্রিয় ভূমিকার কারণে বিষয়টি শিক্ষার্থী সমাজে বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক