• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী-২ আসন

এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পি.এম.
সংবাদ সম্মেলনে এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি ও ব্যক্তিগত অসুস্থতার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।

বিধায় আজ (বৃহস্পতিবার) রাজবাড়ী-২ আসনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাযীকে সমর্থন জানাচ্ছি। সেইসাথে আমি আমার প্রার্থীতা প্রত্যাহারপূর্বক নির্বাচনী সকল কার্যক্রম থেকে সরে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ