• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

যুবকরাই দেশের মূল শক্তি: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পি.এম.
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি—এ কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়ার সময় তাঁরাও ছিলেন যুবক। এরপর থেকে আজও তিনি যুবকদের মধ্যেই থেকে লড়াই করে যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী প্রচারণা প্রধান কার্যালয়ে নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি চায় যুবকরা আরও এগিয়ে আসুক এবং বর্তমান প্রজন্মের যুবকদের সঠিক পথে পরিচালিত করা হোক, যেন তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘দেশটাকে গড়ে তোলার জন্য ২৪-এর অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, এই যুবকরাই দেশ গড়ার নতুন পথ দেখাবে। কিন্তু বাস্তবে আমরা সেই পথ দেখতে পাইনি।’

তিনি মনে করেন, এটি শুধু একটি দলের জন্য নয়, বরং সারা দেশের জন্যই দুর্ভাগ্যজনক। যুবকদের হাত ধরেই সমাজের অবক্ষয়, রাজনীতির পচন এবং সংস্কৃতির অবনতি কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি হতাশা প্রকাশ করে বলেন, আজকের যুবকরা, বিশেষ করে ছাত্রসমাজ—একটি দল যখন পরাজিত রাজাকারদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে, তখন স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ খুব একটা সুন্দর দেখায় না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, সংগীতশিল্পী বেবী নাজনীন, আসিফ আকবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক