• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত গণভোটের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটি এই ভাষণ প্রদানের জন্য সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠান নির্ধারণ করেছে।

জামায়াত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চাইতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, “একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “দলটি আশা করছে, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অনুমোদন দেবেন।”

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য গণভোটও অনুষ্ঠিত হবে। দ্বৈত এই নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক