• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তা

সিরাজগঞ্জে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পি.এম.
সিরাজগঞ্জে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল। ছবি: ভিওডি বাংলা

সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা রোড, মুজিব সড়ক, চৌরাস্তা, এস এস রোড প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে এবং মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য মাকসুদা খাতুন (বৃষ্টি)র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

সিরাজগঞ্জে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নির্বাচনী পরিবেশকে কলুষিত করতে পরিকল্পিতভাবে নারীদের উপর হামলা, হেনস্তা ও কটুক্তির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। এটি শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জার বিষয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আজ তা ভয়াবহভাবে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, নারীদের উপর এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এই সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ করতে।

এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নারীদের উপর সহিংসতা বন্ধ, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভিওডি বাংলা/ মো: দিল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত