• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইশরাককে মন্ত্রিসভায় দেখতে চান পুরান ঢাকাবাসী দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা

নূরুজ্জামান বাদলের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পি.এম.
ডা. শফিকুর রহমান-মো. নূরুজ্জামান বাদল-ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী  মো. নূরুজ্জামান বাদল (৫১) বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান মো. নূরুজ্জামান বাদলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, চিরদিনের জন্য চলে গেলেন আমাদের প্রিয় ভাই নূরুজ্জামান বাদল। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মো. নূরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

বুধবার দুপুরে মো. নূরুজ্জামান বাদলের জানাযা অনুষ্ঠিত হবে। শেরপুর সদরের পৌর পার্ক মাঠে এ জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাযায় ইমামতি করবেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মাওলানা ছামিউল হক ফারুকী। 

মো. নূরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাযা বিকাল ৫টায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এর ইমামতিতে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাযা শেষে তাঁকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। 

আমীরে জামায়াত আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। সেই সাথে তাঁর শোকসন্তোপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতার দোকান ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ২
যুবদল নেতার দোকান ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ২
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী