• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে ডেপুটি স্পিকার পদে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের: পরওয়ার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা ত্রয়োদশ সংসদ: তরুণ ও নতুন নেতৃত্বের সঙ্গে গণতন্ত্রের নতুন অধ্যায় ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

রুহুল কবির রিজভী:

নতুন কৌশলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পি.এম.
গুলশানের একটি হোটেলে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী-ছবি: সংগৃহীত

নতুনভাবে ও ভিন্ন কৌশলে দেশে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনো স্বৈরতান্ত্রিক শক্তি নতুন অবয়বে ফিরে আসতে না পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে-সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি দাবি করেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারেনি। ভোটের দিনে যে উৎসবমুখর পরিবেশ থাকার কথা, তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তার ভাষায়, নির্বাচন মানেই জনগণের অধিকার প্রয়োগের উৎসব। কিন্তু ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করা হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক নিপীড়নের সময় অনেক ঘটনা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন সাংবাদিকরা। এর ফলে বহু নেতাকর্মীর জীবন রক্ষা পেয়েছে।

অনেক সময় গভীর রাতে নেতাকর্মীদের তুলে নেওয়া হয়েছে। পুলিশ অস্বীকার করলেও সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে সত্য প্রকাশ পেয়েছে, যা অনেককে রক্ষা করেছে।

রিজভী সতর্ক করে বলেন, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে অসভ্য ও উগ্র আচরণ বাড়ছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে। ধর্মকে ব্যবহার করে কেউ যদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতন্ত্রকামী শক্তির প্রতিফলন ঘটবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসলাম জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনসহ দলের অন্যান্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল